Sylhet Today 24 PRINT

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাবির সভাপতি আসিফ, সম্পাদক নূর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ অক্টোবর, ২০২২

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আসিফ হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন নূরউদ্দিন আহমেদ।

রোববার (৯ অক্টোবর) সংগঠনটির সভাপতি মো. শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি আসিফ হোসেন বঙ্গবন্ধু হল ও সাধারণ সম্পাদক নূরউদ্দিন আহমেদ জহুরুল হক হল এর আবাসিক ছাত্র।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭(৯) ধারা অনুযায়ী যে দুটি জেলা থেকে সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচিত/মনোনীত হবেন পরের কমিটিতে অন্য দুই জেলা থেকে সভাপতি/সাধারণ সম্পাদক নির্বাচিত/মনোনীত হবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, নবগঠিত কমিটির সভাপতি আসিফ হোসেনের বাড়ি হবিগঞ্জ এবং সাধারণ সম্পাদক নূরউদ্দিন আহমেদের বাড়ি মৌলভীবাজার জেলায়। বর্তমান কমিটির সভাপতি মো. শাহরিয়ারের বাড়ি সুনামগঞ্জ এবং সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরীর বাড়ি সিলেট জেলায়।

নতুন কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বলে সংগঠনটির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.