Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টার মিড-টার্ম পরীক্ষা শুরু

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০২২

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির সামার ২০২২ সেমিস্টারের মিড-টার্ম পরীক্ষা শুরু হয়েছে। সকল প্রোগ্রামের এই পরীক্ষা ১১ অক্টোবর ২০২২ থেকে শুরু হয়।

 বুধবার (১২ অক্টোবর ২০২২) সকালে পরীক্ষাহল পরিদর্শন করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। পরীক্ষার হল পরিদর্শনকালে পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে চলায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

এসময়  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা  নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ এবং প্রক্টর  রানা এম. লুৎফুর রহমান পীর উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.