Sylhet Today 24 PRINT

বিজয় দিবসে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০২২

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার এর পক্ষ থেকে সকাল ১০টায় সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন রাজীব আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শামীম আহমেদ, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, কোষাধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম.এ.জি আসিফ, লাইব্রেরিয়ান ও পরিচালক আমেরিকান কর্নার মো. মোস্তফা কামাল, ভারপ্রাপ্ত অর্থ পরিচালক শংকর কুমার সিনহাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.