Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলের নতুন প্রভোস্ট মনিরুজ্জামান

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৪ জানুয়ারী, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান খান।

বুধবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বর্তমান প্রভোস্ট লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম শিক্ষাজনীত ছুটির কারণে আগামী ৮ জানুয়ারি থেকে অব্যাহতি প্রদান করায় উক্ত হলের সহকারী প্রভোস্ট মোহাম্মদ মনিরুজ্জামান খানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রভোস্টের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হল। দায়িত্ব পালনকালে তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ আগামী ৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.