Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে মূল ক্যাম্পাসে চারুকলার শিক্ষার্থীদের অবস্থান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ ফেব্রুয়ারী, ২০২৩

মূল ক্যাম্পাসে ফেরার দাবিতে এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনরত চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী জহির রায়হান বাংলানিউজকে বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনও সুস্পষ্ট বক্তব্য পাইনি। প্রশাসন ভবন মেরামতের উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদের স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। তাই আমরা আন্দোলন চালিয়ে যাব।

গত ২ ফেব্রুয়ারি রাত ১০টার মধ্যে ক্যাম্পাস ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের। ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়লেও এবার মূল ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.