Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির উদ‍্যোগে পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২৩

লিডিং ইউনিভার্সিটির উদ‍্যোগে পাবলিক হেলথ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের আয়োজনে ২ মার্চ ২০২৩ সিলেটের আল-আমিন নার্সিং কলেজে ‘এমপিএইচের পর স্বাস্থ্যসেবা পেশাদারদের জন্য ক্যারিয়ারের সুযোগ’ (Career Opportunities for Health Care Professionals after MPH) শীর্ষক সেমিনার সম্পন্ন হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে আল-আমিন নার্সিং কলেজের প্রকল্প পরিচালক জনাব অঞ্জন কুমার দাস এবং বিশেষ অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ মিসেস শিউলী আক্তার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান মুসা হালিমা বেগম।

সেশন পরিচালনা করেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. মো. আব্দুল মজিদ মিয়া।

স্বাস্থ্য খাতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক মো. রাশিদুল হাসান।

লিডিং ইউনিভার্সিটির এমপিএইচ প্রোগ্রামের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ডা. সাবরিনা ফরিদা চৌধুরী।

সেমিনারে আল-আমিন নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ আল-আমিন নার্সিং কলেজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.