Sylhet Today 24 PRINT

সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শ্রদ্ধা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মার্চ, ২০২৩

ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের নের্তৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত আফজা চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ (প্রস্তাবিত), মানবিক অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ, আইন অনুষদের ডিন মো. মাহমুদুল হাসান খান, আইন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর মো. হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নসরত আফজা চৌধুরী, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্নারের পরিচালক মো. মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ রাজিব, পরিচালক অর্থ (ভারপ্রাপ্ত) শংকর কুমার সিনহাসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.