Sylhet Today 24 PRINT

প্রক্টরসহ চবি প্রশাসনের ১৭ জনের পদত্যাগ

সিলেটটুডে ডেস্ক |  ১২ মার্চ, ২০২৩

প্রক্টর, সহকারী প্রক্টরসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক বিভিন্ন দপ্তর থেকে ১৭ জন কর্মকর্তা এক সঙ্গে পদত্যাগ করেছেন। তারা প্রত্যেকেই রেজিস্ট্রার বরাবর তাদের পদত্যাগ জমা দিয়েছেন।

রোববার (১২ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ।

তিনি বলেন, ১৭ জন রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিস্তারিত পরে বলতে পারব।

এর আগে, গত ১১ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন অধ্যাপক ড. মহিবুল আজীজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.