Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির প্রক্টরিয়াল বডিতে ২ নতুন মুখ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৪ মার্চ, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল বডিতে ২ জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুছ আলী।

নিয়োগপ্রাপ্তরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামান খান প্রিন্স।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিতে ২নজন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ধরণের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.