Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে ‘বন্যপ্রাণি সংরক্ষণ, চ্যালেঞ্জ ও সমস্যা’ শীর্ষক কর্মশালা

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের উদ্যোগে ‘বন্যপ্রাণি সংরক্ষণ-দক্ষিণ এশিয়ার সমস্যা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ই এর ১২২ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ই.পি.ওডাম স্কুল অব এনভায়রনমেন্টাল সাইন্সের ডিন অধ্যাপক ড.পারথানকার চৌধুরী। তিনি বন্যপ্রাণি সংরক্ষণ ও চ্যালেঞ্জ নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করেন।

ড.পারথানকার বলেন, পৃথিবীতে জৈববৈচিত্রের কোন সুনির্দিষ্ট সীমানারেখা নেই। সকল দেশ ও জাতির নিজেদের এবং প্রকৃতির প্রয়োজনে জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে হবে। এখনই এ উদ্যোগ না নিলে ভবিষ্যতে জীববৈচিত্র্য আরও হুমকির মধ্যে পতিত হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. রুমেল আহমেদ, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খানসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.