Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে দিনাজপুর-নীলফামারী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

শাবিপ্রবি প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দিনাজপুর-নীলফামারী জেলার স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ সাহাকে সভাপতি এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের একই বর্ষের শিক্ষার্থী সুজয় কুমার রায়কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকালে সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে মনোনীত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাতুল হাসান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল রায়, মানস রায়, সাংগঠনিক সম্পাদক বন্ধন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হাসান রাকিব, দিপু রাম, সৌরভ শর্মা, আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ জুলফিকার আলম, উপ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান লিখন, আসাদুজ্জামান আশিক, অফিস সম্পাদক নাহিদ হাসান, উপ-অফিস সম্পাদক আবু শোয়েব তাকি, মুহতাসিম ইশরাক, প্রচার সম্পাদক রাফিন চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রিদওয়ান ইসলাম রিয়াদ, মো. মইনুল ইসলাম, আইটি সম্পাদক মো. সেলিম, উপ-আইটি সম্পাদক সৌরভ কুমার।

এছাড়াও ক্রীড়া সম্পাদক হিসেবে অমিত রায়, উপ-ক্রীড়া সম্পাদক তানভীর আহমেদ আবির, মাসুদ রানা, সাংস্কৃতিক সম্পাদক খাদিজা আক্তার সাম্মী, উপ-সাংস্কৃতিক সম্পাদক শতাব্দী রায়, অপূর্বা রায়, মো. মনির হোসেন, নারী বিষয়ক সম্পাদক জিন্নাতি সিদ্দিকা, উপ-নারী বিষয়ক সম্পাদক জানকি রায়, কার্যনির্বাহী সদস্য জাকারিয়া, মো. শামীম, মো. হাবিবুর রহমান, টগর পাল মনোনীত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.