Sylhet Today 24 PRINT

ঈদুল ফিতরে ২১ দিন বন্ধ থাকবে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৭ এপ্রিল, ২০২৩

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে ২১ দিন বন্ধ থাকছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান।  

তিনি জানান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সোমবার (১০ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বুধবার (১২ এপ্রিল) থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে। এতে আগামী সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিন বন্ধ থাকছে ক্যাম্পাস।

অন্যদিকে ২৮ ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.