Sylhet Today 24 PRINT

শাবি’র শিক্ষক সমিতির নির্বাচন ১৮ জানুয়ারি

শাবি প্রতিনিধি |  ০৩ জানুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচন-২০১৬ আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল সাড়ে ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জানান তিনি।

নির্বাচন কমিশনার ড. মো. তাজ উদ্দিন জানান, চূড়ান্ত ভোটার তালিকা ৭ জানুয়ারি প্রকাশ করা হবে এবং মনোনয়ন পত্র বাছাই করা হবে ১১ জানুয়ারি। এছাড়া প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ জানুয়ারি ও মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। মনোনয়ন পত্র কেউ প্রত্যাহার করতে চাইলে ১৩ তারিখের মধ্যে করতে হবে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা ১৪ জানুয়ারি প্রকাশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.