Sylhet Today 24 PRINT

শাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. লায়লা

শাবিপ্রবি প্রতিনিধি |  ০১ মে, ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন। 

গতকাল রোববার (৩০ এপ্রিল) ডিন অফিসে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী ডিন অধ্যাপক ড. দিলারা রহমান।

নিজের অনুভূতি জানিয়ে লায়লা আশরাফুন বলেন, আজ সকালে ডিন হিসেবে দায়িত্ব নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ও সার্বিক উন্নয়নে কাজ করব। অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীদের সব সুযোগ-সুবিধা নিশ্চিতেও কাজ করব। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.