Sylhet Today 24 PRINT

ভর্তিচ্ছু শিক্ষার্থী-অভিভাবকদের পাশে শাবিপ্রবি ছাত্রলীগ

শাবিপ্রবি প্রতিনিধি |  ২০ মে, ২০২৩

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী-অভিভাবকদের বিভিন্ন সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগ।

শনিবার (২০ মে) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪টি ভবনে ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। এর আগে সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এদিন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সুপেয় পানি, কলম, সিট খুঁজে বের করে দেওয়া, মাস্ক বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিসসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে পাশে দাঁড়িয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিবারের ধারাবাহিকতায় এবারও ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবি ছাত্রলীগ। আগামী পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসময় শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপ গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক ফারহান রুবেল, সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.