Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ কৃতী সংবর্ধনা ৬ জুন

নিজস্ব প্রতিবেদক |  ০৫ জুন, ২০২৩

সিলেট শিক্ষাবোর্ডের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি। দৈনিক প্রথম আলোর সহযোগিতায় আগামীকাল মঙ্গলবার (৬ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী। সম্মানিত অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টি বোর্ডর সদস্য সৈয়দ আব্দুল হাই, মিসেস সাদিকা জান্নাত চৌধুরী এবং লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক।

লিডিং ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর মো. মাইমুল আহসান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক জনাব আনিসুল হক।

অনুষ্ঠানে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য মঙ্গলবার নগরীর তালতলা এলাকার সুরমা টাওয়ারের সামনে থেকে সকাল ১০টায় লিডিং ইউনিভার্সিটির বাস ছাড়বে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.