Sylhet Today 24 PRINT

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ সিএসই বিভাগের উদ্যোগে সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুলাই, ২০২৩

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘Bytequest’ শিরোনামে এক সেমিনার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে বৃহস্পতিবার (২০ জুলাই) অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে স্পিকার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বুয়েটের সাবেক ডিন, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সেমিনারে প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ সিএসই বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে বর্তমান বিশ্বে টেকনোলোজির প্রয়োজনীয়তা, এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান, ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে সুযোগ ইত্যাদি বিষয়ের উপর তথ্যসহ বক্তব্য উপস্থাপন করেন।

এনইইউবি উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই সেশন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেন। তিনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, এনইইউবি সিএসই সোসাইটি ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং স্পিকার হিসেবে উপস্থিত থাকায় প্রফেসর ড. মোহাম্মদ কায়েকোবাদ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এনইইউবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান তাসনিম জাহান বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উক্ত সেশনে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বংলাদেশ-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.