Sylhet Today 24 PRINT

চট্টগ্রাম-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা পেছাল

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৩

প্রতীকী ছবি

প্রাকৃতিক দুর্যোগের কারণে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানে তিন শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছাল।

বোর্ডগুলো হলো চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

শুক্রবার (১১ আগস্ট) রাতে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তপন কুমার বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা তিন শিক্ষা বোর্ডে ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩০১ জন এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.