Sylhet Today 24 PRINT

মাধবপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মাধবপুর প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২৩

জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে নতুন কারিকুলাম বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যায়তনের মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে অত্র বিদ্যায়তন পরিচালনা কমিটির সভাপতি আবু ছায়েদ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ জেলা মাধ্যমিক মোহাম্মদ রুহুল্লাহ।

সহকারী শিক্ষক রুহুল আমিন সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, বহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন, প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ডা. হরিশ চন্দ্র দেব, সহকারী শিক্ষক জামিল উদ্দিন, অভিভাবক সদস্য শাহআলম, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.