Sylhet Today 24 PRINT

দুর্গাপূজা উপলক্ষে ৯ দিন বন্ধ থাকবে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৯ অক্টোবর, ২০২৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ ৯ দিন বন্ধ থাকবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা করা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিসিয়াল ও ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। এরআগে ২০ ও ২১ অক্টোবর এবং পরে ২৭ ও ২৮ অক্টোবর ২ দিন করে ৪ দিনের সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৯ দিন বন্ধ থাকছে বিশ্ববিদ্যালয়টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.