Sylhet Today 24 PRINT

সাস্টিয়ান ক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি  |  ৩০ মার্চ, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক শিক্ষার্থীদের সংগঠন সাস্টিয়ান ক্লাব'র উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সিলেট নগরের আম্বরখানার সাপ্লাই রোডে অবস্থিত ক্রিস্টাল রোজ রেস্তোরাঁয় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সাস্টিয়ান ক্লাবের সভাপতি মো. মকদ্দুছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পারভেজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ জেবুন্নেছা হক।

ইফতার মাহফিলে ক্লাবের উপদেষ্টা ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, অধ্যাপক নাসিমা হক খানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.