Sylhet Today 24 PRINT

জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করল শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি |  ০৪ মে, ২০২৪

জাতীয় জাদুঘরের কাছে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠান ভার্চুয়ালি উপভোগ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

শনিবার (০৪ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল রুমে লাইভে যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশ নেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, বিভিন্ন বিভাগের প্রধান, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, বিভিন্ন হলের প্রভোস্ট, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিনসহ কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর আত্তীকরণ পরবর্তী লাইভ অনুষ্ঠান জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.