Sylhet Today 24 PRINT

রুয়েটে অনুষ্ঠিত রোবটিক প্রতিযোগিতায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বাজিমাত

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৬

খুলনা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে অনুষ্ঠিত Techfiesta 16-এর রোবটিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে বাজিমাত করল সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

দেশের স্বনামধন্য মোট ৪৬ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগের ছাত্র রাজু আহমদের তৈরী রোবট প্রতিযোগিতায় প্রথম হয়।

রাজুর এ সাফল্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.