Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে উচ্চশিক্ষা ও রিসার্চ বুটক্যাম্প অনুষ্ঠিত

শাবিপ্রবি প্রতিনিধি |  ১৩ মে, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন 'সাস্ট ক্যারিয়ার ক্লাবের’ উদ্যোগে 'স্কুল অব রিসার্চ ডেভেলপমেন্ট' এর অধীনে "সাস্টসিসি রিসার্চ বুটক্যাম্প ১.০" অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সংগঠন থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশন'স অফিস ফর ডিসআরমামেন্ট অ্যাফেয়ার্সের ফেলো ইউশা আরাফ এবং ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি টিচিং অ্যাসিসটেন্ট সাকিব মাহমুদ।

সেমিনারে ইউশা আরাফ রিসার্চ বিষয়ক বিভিন্ন খুঁটিনাটি বিষয় শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন। এছাড়া সাকিব মাহমুদ রিসার্চ পেপার পড়ার প্রয়োজনীয়তা, কীভাবে ফান্ডিং পাওয়া যায় তার দিকনির্দেশনা এবং উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্রদের নানা প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ফুড ইঞ্জিনিয়ার এন্ড টি টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির হোসেন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.