Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৮ জুলাই, ২০২৪

সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তারা।

সোমবার (০৮ জুলাই) সর্বাত্মক কর্মবিরতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান নেন কর্মকর্তারা।

অন্যদিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

শিক্ষক-কর্মকর্তাদের পাশাপাশি বৈষম্যমূলক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার প্রজ্ঞাপন দ্রুত প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অভিন্ন নীতিমালা বাতিল ও নবম স্কেল প্রদানের দাবিতে কর্মবিরতি পালন করছে সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি ও শাবিপ্রবি কর্মচারী ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.