Sylhet Today 24 PRINT

১৪ বছরে পদার্পণ করলো শাবির মিউজিক্যাল সংগঠন নোঙর

শাবি প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৬

১৪ বছরে পদার্পণ করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিউজিক্যাল সংগঠন নোঙর।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২ টায় ক্যাম্পাসের লাইব্রেরী ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রোক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীসহ সংগঠনটির প্রায় শতাধিক সদস্য।

কেক কাটার পর সংগঠনটির সদস্যরা আনন্দ উল্লাসে মেতে উঠেন ও ফটোসেশন করে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মিশু দেব জানান, আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অর্থবহ দিন। ১৩ বছর আগে আমাদের বড় ভাইয়েরা অনেক পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে উপহার দিয়ে গেছেন আজকের এই দিনটি।

প্রসঙ্গত, ২০০৩ সালের ২৬ জানুয়ারি আত্মপ্রকাশ করে নোঙর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.