Sylhet Today 24 PRINT

এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে জগন্নাথপুরে অনুপস্থিত ১৮

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০৯ জুলাই, ২০২৪

প্রতীকী ছবি

বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে স্থগিত হওয়া এইচএসসি ও আলিম পরীক্ষা আজ মঙ্গলবার (৯ জুলাই) থেকে শুরু হয়েছে। এ বিভাগের আওতাধীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাও পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ১৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে জগন্নাথপুর উপজেলায় ৩টি কেন্দ্র ও ২টি ভ্যানুতে এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হচ্ছে জগন্নাথপুর সরকারি কলেজ, শাহজালাল মহাবিদ্যালয় ও ইকড়ছই হাফিজিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। এছাড়া দুইটি ভ্যানু হচ্ছে আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ও কেশবপুর উচ্চ বিদ্যালয়।

এসব কেন্দ্রগুলোতে উপজেলার ১০টি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মোট এক হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ছাত্র সংখ্যা ৫৪৮ ও ছাত্রী সংখ্যা ৯৩৭।

এসব তথ্য নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.