Sylhet Today 24 PRINT

আকষ্মিক বন্যা: শাবিপ্রবিতে ভারতবিরোধী বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি  |  ২২ আগস্ট, ২০২৪

দেশে আকষ্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে এর প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু হল হয়ে শাহপরান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে যায়।

এসময় শিক্ষার্থীরা স্লোগানে বলেন, ‘আজকের এই দিনে, আবরার তোমায় পড়ে মনে,’ ‘আবরার, বন্যায় যখন মানুষ মরে, তোমায় মনে পড়ে,’ ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা হুশিয়ার সাবধান’ ইত্যাদি।

শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভারত তাদের নদীর বাঁধগুলো খুলে দেওয়ায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আকষ্মিক বন্যা সৃষ্টি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সরকারের কাছে আমাদের আহ্বান অতিদ্রুত বন্যা পরিস্থিতি মোকাবেলা করার পাশাপাশি ভারত সরকারকে কঠোরভাবে হুশিয়ারি করা। অন্যথায় দেশের মানুষ এ অত্যাচার, শোষণ মেনে নিবে না। পরিশেষে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.