Sylhet Today 24 PRINT

বুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক এবিএম বদরুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. বদরুজ্জামান তার বর্তমান পদবী অনুযায়ী সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং ক্যাম্পাসে সার্বক্ষণিক বসবাস করবেন। চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনে নিয়োগ বাতিল করতে পারবেন।

এছাড়া বুয়েটের উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুল হাসিব চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.