Sylhet Today 24 PRINT

র‌্যাগিংয়ের প্রতিবাদে শাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের নামে যৌন হয়রানির সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ বেলা সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি)  বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসভিত্তিক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ অংশ নেন।

সম্প্রতি র‌্যাগিংয়ের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.