সিলেটটুডে ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৪
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের ২৪২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দলটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে ১৪ জনকে সহসভাপতি, ৪৩ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক, ৩৯ জনকে সহসাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে।
এর আগে, চলতি বছরের ১ মার্চ শাখা ছাত্রদলের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। এতে গণেশ চন্দ্র রায়কে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়।