Sylhet Today 24 PRINT

হামবোল্ট ফেলোস সংবর্ধনা পেলেন শাবিপ্রবির উপাচার্য

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১৬ নভেম্বর, ২০২৪

অ্যাসোসিয়েশন অব হামবোল্ট ফেলোস বাংলাদেশের বৈজ্ঞানিক সেমিনার এবং বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হামবোল্ট ফেলো'স হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শনিবার (১৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় তাকে হামবোল্ট ফেলো হিসেবে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে এএইচএফবি'র সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আসিম ট্রোস্টার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ.বি.এম ওবায়দুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.