Sylhet Today 24 PRINT

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে জগন্নাথপুর সরকারি কলেজে স্মরণ সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৮ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরঞ্জিত কুমার সেন এর সভাপতিত্বে ও প্রভাষক মো. নিয়াজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক মো. আব্দুর রউফ, সমাজবিজ্ঞানের প্রভাষক অশেষ কান্তি দে, ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র তুহিনুর রহমান।

আলোচনার পূর্বে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সভা শেষে আহতের সুস্থতা কামনা করে শহিদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কেশবপুর বাজার জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা আবদুস সালাম।

উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য, ফজলুল কাদের চৌধুরী, মো. আব্দুল কাহার, মো. মশিউর রহমান, নিশি কান্ত দাস, আব্দুল বাতেন ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.