Sylhet Today 24 PRINT

গুচ্ছভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এলো শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৮ ডিসেম্বর, ২০২৪

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

উপাচার্য বলেন, আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি, আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি। আগামী সেশন থেকে আমরা নিজস্ব ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাবো। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকতাসহ সংশ্লিষ্ট সকলে সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ বিষয়ে উপাচার্যের পিএস ডেপুটি রেজিস্ট্রার ড. এ এফ এম সালাউদ্দিন বলেন, এখন থেকে শাবিপ্রবি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার আওতায় থাকবে না। আগামী ১২ নভেম্বর  একাডেমি কাউন্সিলের সভা রয়েছে তাতে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া, পরীক্ষার মানবন্টন সবকিছু নিয়ে আলোচনা হবে।

এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে শাবিপ্রবি বের হওয়ার উদ্যোগ নেওয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.