Sylhet Today 24 PRINT

স্কুল বইয়ের পিডিএফ ডাউনলোড করা যাবে যেভাবে

সিলেটটুডে ডেস্ক |  ১০ জানুয়ারী, ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিকের সব বই পিডিএফ আকারে প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির ওয়েবসাইট থেকে এসব বই পিডিএফ আকারে ডাউনলোড করা সম্ভব হচ্ছে। রয়েছে ইংরেজি ভার্সনও।

এর জন্য এনসিটিবির ওয়েবসাইট nctb.gov.bd-এ যেতে হবে। সেখানে নোটিশ বোর্ডে '২০২৫ শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা'র বিস্তারিত বাটন অথবা পাঠ্যপুস্তক মেনুর '২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা'য় ক্লিক করতে হবে।

এখানে প্রাথমিক স্তরমাধ্যমিক স্তরের দুটি আলাদা লিংক পাওয়া যাবে। প্রয়োজনীয় স্তরে ক্লিক করলে সেখানে সব বইয়ের তালিকা এবং ডাউনলোড অপশন দেখা যাবে।

ডাউনলোডে ক্লিক করে বইয়ের পিডিএফ নামিয়ে নেওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.