Sylhet Today 24 PRINT

শাবিপ্রবির গবেষণা খাতে পূবালী ব্যাংকের ১৫ লাখ টাকা অনুদান

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১২ জানুয়ারী, ২০২৫

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা খাতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি।

রোববার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সম্মেলন কক্ষে উপ-উপাচার্যের অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক উত্তম চন্দ্র দাস।

এসময় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার রানেশ কান্ত দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় পূবালী ব্যাংকের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান উপ-উপাচার্য।

প্রসঙ্গত, ২০১১ থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে পূবালী ব্যাংক এ অনুদান দিয়ে আসছে। পাশাপাশি পূবালী ব্যাংকের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে ৫টি প্রকল্প চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.