Sylhet Today 24 PRINT

শাবিতে শুরু হলো আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ে(শাবিপ্রবি) শারীরিক শিক্ষা দপ্তরের আয়োজনে শুরু হলো আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা তৎপর। কারন আমরা বিশ্বাস করি খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পরিশেষে প্রতিযোগিতার সুন্দর ও সুশৃঙ্খল সমাপ্তি কামনা করছি।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ এছাক মিয়া, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ। উদ্বোধনী খেলা পেট্রোলিয়াম এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ওশেনোগ্রাফি বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.