Sylhet Today 24 PRINT

শাবির বঙ্গবন্ধু হল এখন ‘বিজয় ২৪’

শাবিপ্রবি প্রতিনিধি  |  ৩০ জানুয়ারী, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ হল নামকরণ করেছে একদল শিক্ষার্থী।

 বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় এ নাম পরিবর্তন করা হয়।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাসব্যাপী কর্মসূচি বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে হলে গিয়ে নামের ব্যানার টানায় একদল শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা 'ছাত্রলীগের ঠিকানা, এ বাংলায় হবে না', 'একটা একটা লীগ ধর, ধরে ধরে জবাই কর', 'হই হই রই রই, ছাত্রলীগ গেলো কই', 'স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুরিয়ে দাও ', 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.