শাবিপ্রবি প্রতিনিধি | ০৭ মার্চ, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 'ডি'র ৪০২২ নং রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, অধ্যাপক ড. ইসমত আরা, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, প্রভাষক মো. জহির উদ্দিন, প্রভাষক আব্দুল বাছিত সাদাফসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরিতে অনন্য ভূমিকা পালন করবে। এসময় মাহে রমজানের ফজিলত সম্পর্কে অবহিতকরণ এবং দোয়ার আয়োজন করা হয়।