Sylhet Today 24 PRINT

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  নানান মূখরোচক, বাহারি পিঠার আয়োজনে ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে ক্যাম্পাস প্রাঙ্গণে কয়েকটি স্টলের শীতকালীন পিঠা উৎসব আয়োজন করা হয়। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় শুরু হওয়া উৎসব চলে রাত পর্যন্ত। 

পিঠা উৎসব উপলক্ষে 'পিঠা ভোজ প্রতিযোগীতার' আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদর্শনী হয় চলচ্চিত্রের।

অনুষ্ঠান শেষে বিজয়ী স্টল 'রস-কানন'কে পুরস্কৃত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.