Sylhet Today 24 PRINT

ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে: নর্থ ইস্ট ইউনিভার্সিটি

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২৫

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভর্তিসহ সব শিক্ষাকার্যক্রম বন্ধের কোনো নির্দেশনা নেই, ভর্তিসহ সব শিক্ষাকার্যক্রম বিশ্ববিদ্যালয়ে চলমান আছে।

মঙ্গলবার নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত রেজিস্টার নুরজাহান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শিক্ষা মন্ত্রনালয়ের চিঠির বিষয়ে সুস্পষ্ট জানিয়েছেন যে, ‘যেসব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আছে, তাদের কিছুটা সময় দেওয়া হবে। আর যারা নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার উদ্যোগই নেয়নি, তাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যাতে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়।’

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নিজস্ব ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ যথাসময়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস স্থাপনের কার্যক্রম চলমান যা শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসি সম্পূর্ণ অবগত। দ্রুততম সময়ের মধ্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ তার নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.