শাবিপ্রবি প্রতিনিধি | ২৩ জুন, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ভর্তি কমিটির ভুলবার্তার মাধ্যমে ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েন ভর্তিচ্ছু ৯৫জন শিক্ষার্থী। ভুলবার্তায় ভর্তির জন্য ডাকা ওই ৯৫জন শিক্ষার্থীর ভর্তি নিবে শাবি কর্তৃপক্ষ।
রবিবার(২২) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
বি ইউনিটে (বিজ্ঞান) ৯৫ জন শিক্ষার্থীকে ভুলে ডাকা হওয়া প্রসঙ্গে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেছেন, 'টেকনিক্যাল টিম'র ভু.লের কারণে তাদের কাছে বার্তা চলে গেছে। যেহেতু অনেকেই অন্য ভার্সিটিতে ভর্তি ক্যান্সেল করেছে বা হয়.রানির শিকার হয়েছে, সেহেতু আমরা তাদেরকে ভর্তি করবো। আমরা নীতিগতভাবে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে পলিসি কি হবে সেটা ঠিক করার চেষ্টা করছি। আসন্ন গুচ্ছের ভর্তির সময় একটা 'এক্সপেক্টেড' লেভেলে আসন ফাঁকা হবে। তখন ভুলে ডাকা ৯৫ জনকে আবার কল করা হবে। তাদেরকে ভর্তি করা হবে সেটি আশ্বস্ত করতে পারেন।
এদিকে ভর্তি কমিটির সাথে বিষয়টি নিয়ে কিছু দাবি পেশ করেন শাবিপ্রবি ছাত্রদলের নেতৃবৃন্দ। এসময় ভর্তি কমিটি অরিয়েন্টশনের আগেই সবাইকে আবার কল করা হবে এবং ভর্তি করানো হবে বলে নিশ্চিত করেছেন তাদের।
উল্লেখ্য, শাবিপ্রবিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তিতে ৩য় পর্যায়ে বি ইউনিট(বিজ্ঞান) ৪০১-৪৯৫ মেধাক্রম পর্যন্ত ভর্তির জন্য আহবান করে ভর্তি কমিটি।কিন্তু ভর্তির আগের দিন ওয়েবসাইটে ও মেসেজের মাধ্যমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের না করে দেয় কর্তৃপক্ষ এবং বি ইউনিট বিজ্ঞানের বদলে বি ইউনিট মানবিকের ৫৮১-৬৫০মেধাক্রম পর্যন্ত ভর্তির জন্য আহবান করেন তারা।