Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে শাহজালাল (রহ.)-এর নামে বিশেষ কর্ণার

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০৫ আগস্ট, ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত সুফি ও দরবেশ শাহজালাল (রহ.)-এর নামে একটি বিশেষ কর্ণার স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ৪র্থ তলায় কর্ণারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

এ সময় উপাচার্য বলেন, আজ শাবিপ্রবির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শাবিপ্রবি প্রতিষ্ঠার তিন দশক পেরুলেও শাহজালাল (রহ.)নামে কোনো কর্ণার স্থাপন করা হয়নি। আামরা আজ কর্ণারটি উদ্বোধন করতে পেরে অনেক বেশি আনন্দিত।

তিনি আরও বলেন, শাহজালাল (রহ.) কর্ণার স্থাপনের উদ্দেশ্য প্রধান ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন এই মহৎ ব্যক্তি সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারেন। কর্ণারটিতে শাহজালাল (রহ.) উপর লিখিত বিভিন্ন বই, পুস্তকের পাশাপাশি উনার ব্যবহৃত প্রতিকি তরবারী রাখা হয়েছে।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, বিভাগীয় প্রধান ও দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.