Sylhet Today 24 PRINT

ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে সম্ভাব্য ৩১টি পদে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান নাহিয়ান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন খায়রুল আহসান মারজান। আর সহসম্পাদক (এজিএস) পদে লড়বেন সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

প্যানেলে অন্যদের মধ্যে রয়েছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী আবু বকর, ইসলামিক স্টাডিজ বিভাগের মোহাম্মদ আলী, একই বিভাগের ‎আ. রহমান মাহফুজ, ওমর ফারুক, ইকরামুল কবির, আরিয়ান মাহমুদ রাসেল, আব্দুর রহমান মাহফুজ, আব্দুর রহিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ের প্লাবন আহমেদ, প্রাণ রসায়ন ও অণুজীববিজ্ঞানের জুরাইয়া আক্তার, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ইলিয়াস তালুকদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুঈনুল ইসলাম, ইসমাইল হোসাইন, সমাজবিজ্ঞান বিভাগের ইয়াসিন আরাফাত, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্সের ‎ইমরান হোসাইন, ‎ইতিহাস বিভাগের সাব্বির আহমেদ, ফিন্যান্স বিভাগের মানসুরুল হক শান্ত, ভাষাবিজ্ঞান বিভাগের ‎মোছা. হাবিবা, আইন বিভাগের ‎শাহরিয়ার জাবির, আরবি বিভাগের আফজাল হোসাইন সিয়াম, নূরুল জান্নাত মান্না, রেজাউল করিম, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মোহাম্মদ রিয়াদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এরফান মোহাম্মদ এবং প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগের জাকিয়া মুন।

উল্লেখ্য, ডাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী ভোটার তালিকা আপত্তি যাচাই-বাছাই শেষে ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ আগস্ট থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এটি চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। চার দিনের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৬ আগস্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিনই হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসুর ফলাফল সিনেট ভবনের সিনেট সভাকক্ষে ঘোষণা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.