Sylhet Today 24 PRINT

শাবিতে একটি নৃতাত্ত্বিক জাদুঘর থাকা প্রয়োজন: এমএ মান্নান

শাবি প্রতিনিধি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে নৃবিজ্ঞান বিষয়ক সমসাময়িক ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ (শনিবার) সকালে শুরু হয়েছে।
 
আগামীকাল (রবিবার) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. এ কে আব্দুল মোমেন। 
 
শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উলে­খ্য বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে বিভাগের দুই দশক পূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে শবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান।
 
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদেরকে ইতিবাচক মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যে ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি এবং হচ্ছি আমার মনে হয় পৃথিবীর অন্যকোন জাতি এ ধরনের সমস্যার সম্মুখীন হন নি। শত্র“দের হটিয়েই আমরা মনে করেছিলাম বাধা শেষ কিন্তু এখনও দেশের অগ্রযাত্রায় দেশের ভেতর থেকেই বাধা আসছে।
 
তিনি আরোও বলেন, স্বাধীনতার চার দশক পর আজকে আমরা দারিদ্রসীমা অতিক্রম করে ধাপে ধাপে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমান সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষা ক্ষেত্রে বাড়তি বরাদ্ধ দিচ্ছে।
 
জ্ঞান বিজ্ঞানে শাবির অনেক অবদান রয়েছে উলে­খ করে এম এ মান্নান বলেন, সব সময় আমরা শবিকে আলাদা ভাবে দেখি। এই বিশ্ববিদ্যালয়ে একটি নৃতাত্ত্বিক জাদুঘর থাকা প্রয়োজন। এখানে নৃতাত্ত্বিক জাদুঘর করার জন্য প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিলে তিনি সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
 
সম্মেলনে স্বগত বক্তব্য রাখেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আমেরিকান নৃবিজ্ঞানী ড. থেরেস ব্লাশে এবং প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. এস এম নুরুল আলম।
 
সম্মেলনের প্রথম দিনে ১০টি সায়েন্টিফিক সেশনের মাধ্যমে মোট ৫৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে। সম্মেলনের সমাপনী দিন আগামীকাল (রবিবার) ৬টি সায়েন্টিফিক সেশনের মাধ্যমে ২৮টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.