শাবিপ্রবি প্রতিনিধি | ২৪ আগস্ট, ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একমাত্র ভ্রমণ বিষয়ক সংগঠন 'ট্যুরিস্ট ক্লাব সাস্ট'-এর ২৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেহনুমা নাহরিন মিম। তারা দুজনেই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শনিবার (২৩ আগস্ট, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সাইন্স বিল্ডিং এর ৩০২ নম্বর কক্ষে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সদ্য সাবেক সভাপতি শোয়াইব মাহমুদ এবং সাধারণ সম্পাদক নাজমুস সাকিব নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন এই কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোজাহিদ হোসাইন মজুমদার, সহ সভাপতি আহমেদ শামসুল আরিফিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নুরজামান হৃদয়, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব ভূঁইয়া, সহকারী সাধারণ সম্পাদক সাজিদ আবরার এবং এম মাহফুজ ফাওসি, সহকারী সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম জিসান এবং তামান্না আক্তার বর্ষা, কোষাধ্যক্ষ মোবারক হোসাইন, সহকারী কোষাধ্যক্ষ নাঈমা জান্নাত মাহিনকে মনোনীত করা হয়েছে।
নতুন এই কমিটির হেড অব চ্যারিটি উইং সাজ্জাদুর রহমান, উইং কো-অর্ডিনেটর মোহাম্মদ জিহাদ, হেড অব অ্যাডভেঞ্চার উইং শামীম আহমেদ সিমন, উইং কো-অর্ডিনেটর তাহমিদ তুহিন, হেড অব রিসার্চ উইং নন্দন ধর, উইং কো-অর্ডিনেটর ইসরাত জাহান সাদিয়া, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-অফিস সম্পাদক রুমানা আহসান মিলি, ভ্রমণ বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ অন্তর এবং মো: এনায়েত উল্লাহ , সহকারী ভ্রমণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, পর্যটন তথ্য বিষয়ক সম্পাদক উচ্ছাস জামান এবং ওয়াকিয়া সুলতানা নাফি, সহকারী পর্যটন তথ্য বিষয়ক সম্পাদক সানজিদা আফরিন সুচনা, পাব্লিক রিলেশন বিষয়ক সম্পাদক মো. নুর উদ্দিন রাজু, সহকারী পাব্লিক রিলেশন বিষয়ক সম্পাদক তাহরিমা আক্তার বর্ষা , কলা-ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান শুভ, সহকারী কলা বিষয়ক সম্পাদক মো. ইসমাম উল আমান, সহকারী ক্রিয়া বিষয়ক সম্পাদক ফাহিম মোসতাক, সহকারী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইরফান হায়াত, প্রেস এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক জুনায়েদ মোস্তাফিজ অয়ন, সহকারী প্রেস বিষয়ক সম্পাদক শাওন উদ্দীন শামীম , সহকারী প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুর রহমান , মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক ফাতেমা শর্মী, সহকারী মিডিয়া বিষয়ক সম্পাদক মো.শাফায়েত উল্লাহ কায়সার, সহকারী প্রচার বিষয়ক সম্পাদক রিনভি জাহান, ভিজ্যুয়াল এবং ক্রিয়েটিভ সম্পাদক মোহাম্মদ রুবায়েত, সহকারী ভিজ্যুয়াল এবং ক্রিয়েটিভ বিষয়ক সম্পাদক কে এম জুবায়ের এবং মো. নাফিউজ্জামান, ডকুমেন্টশন এবং আর্কাইভ বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসিম, সহকারী ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক আবু নাইম রায়হান, সহকারী আর্কাইভ বিষয়ক সম্পাদক সৌরভ হোসেইন রিপ্পি।
কমিটির সিনিয়র কার্যনির্বাহী সদস্য হলো হাফসা ইসলাম, অন্তিক চক্রবর্তী, নাফিজা তাসিন সামান্তা এবং কারার শিফতা মুরশেদ কান্তা।
কার্যকরী সদস্য হিসেবে ফারদিন আল সিয়াম, আবু হুজাইফা, তানিম রেজা ফয়সাল মনোনীত হয়েছেন।
শোয়াইব মাহমুদের সভাপতিত্বে উক্ত বাৎসরিক সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন ১৮ তম কমিটির সিনিয়র সহ-সভাপতি অনুপম সরকার। তিনি নতুনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
উল্লেখ্য, ট্যুরিস্ট ক্লাব সাস্ট বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় ভিত্তিক ভ্রমণবিষয়ক সংগঠন। ১৯৯৫ সালের ১ জানুয়ারি ক্লাবটির পথচলা শুরু হয়। এই বছর অর্থাৎ ২০২৫ সালের ১ জানুয়ারি ক্লাবটি ৩০ বছর পূর্ণ করে ৩১ তম বছরে পদার্পণ করেছে