Sylhet Today 24 PRINT

১১ দিনের ছুটিতে শাবিপ্রবি

শাবিপ্রবি প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০২৫

দুর্গাপূজা, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে টানা ১১ দিনের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(শাবিপ্রবি)।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, পবিত্র ফতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ক্লাস ও অফিস বন্ধ থাকবে। দুর্গাপূজার ছুটি ৩০ সেপ্টেম্বরের পরিবর্তে ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

এছাড়া ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় দুদিন বেড়ে মোট ১১ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.