Sylhet Today 24 PRINT

জাতীয় ছাত্রদল শাবি শাখার কাউন্সিল ২৪ মার্চ

শাবি প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৬

জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শাখার ১২তম কাউন্সিল আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার সংগঠনটির প্রচার সম্পাদক মিহির দেবনাথ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাউন্সিল সফল করা লক্ষ্যে বর্তমান সাধারন সম্পাদক শাহাদাত হোসেনকে আহ্বায়ক,অর্থ-সম্পাদক পরেশ চাকমা ও সদস্য আল-আমিন তালুকদারকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.