Sylhet Today 24 PRINT

বকেয়া ফি পরিশোধ ছাড়া হওয়া যাবেনা শাকসু ভোটার

শাবিপ্রবি প্রতিনিধি  |  ১২ নভেম্বর, ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ(শাকসু) নির্বাচনে ভোটার হতে হলে সকল ধরনের সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও অন্যান্য বকেয়া ফি পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্টার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকসু নির্বাচনের কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও হল ছাত্র সংসদ গঠনতন্ত্র অনুসারে ভোটার হওয়ার যোগ্যতার শর্ত অনুযায়ী আগামী ১৮ নভেম্বর-এর মধ্যে সেমিস্টার ফি, কোর্স ফি, ক্রেডিট ফি ও হল সংক্রান্ত সকল ফিস প্রযোজ্য ক্ষেত্রে বকেয়াসহ ফিস পরিশোধ করতে হবে।

এর আগে গতকাল বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ পরিচালনায় ওয়েবসাইটে শাকসু মেনু চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.