Sylhet Today 24 PRINT

শাকসু নির্বাচনে ১০৬ জনের মনোনয়নপত্র জমা

সিলেটটুডে ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০২৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে প্রার্থী হতে ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ছয়টি আবাসিক হল সংসদে প্রার্থী হতে মনোনয়ন জমা পড়েছে ৮৫টি।

শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, শাকসু ও হল সংসদে প্রার্থী হতে মোট ২৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে জমা পড়েছে ১৯১টি। শাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১৪৫ জন, জমা দিয়েছেন ১০৬ জন। অপর দিকে হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ১০৬ জন, জমা দিয়েছেন ৮৫ জন।

প্রাথমিক প্রার্থী তালিকা আজ রোববার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও হলে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গতকাল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়।

তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.